এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় ইয়াসিন মাতুব্বর(২০) নামের এক অটোচালক নিহত হয়েছে।সোমবার সন্ধায় ভাঙ্গা- মাওয়া এক্সপ্রেসওয়ের মালীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামীর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত ইয়াসিন উপজেলার মালিগ্রাম -গোয়ালদী গ্রামের মোকসেদ মাতুব্বরের ছেলে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াসিন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। পথিমধ্যে মালিগ্রাম বাসস্ট্যান্ডে এলাকায় হাইওয়ে এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় অজ্ঞাত একটি মটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ইয়াসিন ছিটকে সড়কের উপর পড়ে মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরন হয়। আহত অবস্থায় তাকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (সোমবার) রাত ৯ টার সময় সে মারা যায়।
ডিসেম্বর ১৬, ২০২৪
জুলাই ২৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।