এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সর্বকনিষ্ঠ সদস্য আব্দুল আহাদসহ দুই শহীদের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামে শহীদ আব্দুল আহাদের কবর জিয়ারত করেন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, নির্বাচন কর্মকর্তা হাছেন উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আশরাফ শেখসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে একই সময়ে তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্রামে সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়ার নেতৃত্বে প্রশাসনের অপর একটি দল শহীদ খালিদ হাসান সাইফুল্লাহর কবর জিয়ারত করে। এ সময় কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুন, হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রোকিবুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাদ ঢাকার যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন। ১৯ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলাকালে নিজ বাসায় গুলিবিদ্ধ হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২০ জুলাই তাঁর মৃত্যু হয়। পরদিন গ্রামের বাড়ি ভাঙ্গার পুখুরিয়া গ্রামে তাঁকে দাফন করা হয়।
অন্যদিকে ধানমন্ডি আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ ১৮ জুলাই বিকেলে ঢাকার আজিমপুর সরকারি আবাসিক এলাকার সামনে বিক্ষোভ চলাকালে গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে গ্রামের বাড়ি ভদ্রাসনে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।