এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৪ জুন) ভোর ৪টার দিকে বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লাগামী গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। মুহূর্তেই ট্রাকে থাকা সিলিন্ডারগুলো বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। প্রচণ্ড শব্দে বিস্ফোরণের কারণে আশপাশের ৩-৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকটি ভবনের জানালার কাচ ভেঙে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাস জানান, “ট্রাকটি খাদে উল্টে যাওয়ার পর আগুন ধরে যায়। এতে বিপুল সংখ্যক গ্যাস সিলিন্ডার থাকায় পরপর বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে দ্রুত অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”
এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
সেপ্টেম্বর ২১, ২০২৫
নভেম্বর ১৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।