এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার শহরে পুলিশের বিশেষ অভিযানে চোর ছিনতাইকারী ও ডাকাতসহ তিনজন গ্রেপ্তার হয়েছে৷
শুক্রবার ভোর রাতের বিভিন্ন সময় সদর উপজলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, শহরের পশ্চিম মেড্ডার ইসমাঈলের ছেলে মোঃ শরীফ, একই এলাকার দাদা মাসুমের ছেলে প্রেম জয় ও নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের আবুল কালামের ছেলে হৃদয়।
পুলিশ জানান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেনের দিক নির্দেশনায় ও পুলিশ উপপরিদর্শক জুয়েল রায়, নাহিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার ভোররাতে গ্রেফতারী পরোয়ানা এসব চোর ছিনতাইকারী ও ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামী মোঃ শরীফের বিরুদ্ধে ৫ টি ডাকাতের প্রস্তুতি মামলা এবং প্রেম জয়ের বিরুদ্ধে ৩ টি ডাকাতি প্রস্তুতির মামলা এবং ২ টি চুরির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আন্তর্জাতিক | ২৪ জুন, ২০২৬
জাতীয় | ২৪ জুন, ২০২৬
ফরিদপুর | ২৪ জুন, ২০২৬
ফরিদপুর | ২৪ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ২৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।