এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর মাঠে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রধান অতিথি হিসেবে এই ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, "সুস্থ দেহ ও সুস্থ মন দুটিই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি মনের সজীবতাও বৃদ্ধি করে। অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়া চর্চায় অংশ নিচ্ছেন, যা একটি ইতিবাচক দিক। এটি তাদের মধ্যে পারস্পারিক সম্প্রীতি ও কাজ করার মনোভাব তৈরি করে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোঃ ওসমান গনি তালুকদার, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ফিরোজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তাপস কুমার গোস্বামী।
ক্রীড়া সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোঃ জিয়াউল হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজনটি শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। সপ্তাহব্যাপী এই ক্রীড়া আয়োজনের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সদস্যদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
সেপ্টেম্বর ২১, ২০২৪
সেপ্টেম্বর ১১, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
বিনোদন | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।