এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পাখিদের নিরাপদ আশ্রয়স্থল নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি ব্লাড অ্যাসোসিয়েশন (ব্রুবা)। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংগঠনটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গাছে প্রায় অর্ধশতাধিক মাটির হাঁড়ি স্থাপন করেছে, যা অতিথি ও দেশীয় পাখিদের জন্য আশ্রয়স্থল হিসেবে কাজ করবে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি রোড, বকুল তলা, গ্যারেজ রোড ও মিডিয়া চত্বরে এসব হাঁড়ি স্থাপন করা হয়।
ব্রুবার সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, "সর্বপ্রথম শ্রদ্ধাভরে স্মরণ করছি ৫২’র ভাষা আন্দোলনের শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। তাদের স্মৃতিচারণে আজকের এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের লক্ষ্য অতিথি ও দেশীয় পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা।"
সংগঠনটির সভাপতি শাহরিয়ার ফেরদৌস স্মরণ বলেন, "ব্রুবা একটি মানবিক ও সামাজিক সংগঠন। জনসচেতনতা সৃষ্টি ও মানবসেবায় কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আজকের দিনে আমরা শুধু পাখিদের জন্য আশ্রয়স্থলই তৈরি করিনি, বিকেলে শহীদ আবু সাঈদ বই মেলায় ব্রুবার বুক স্টলে (১৬নং) ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তচাপ নির্ণয় ক্যাম্পেরও আয়োজন করেছি। আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।"
ব্রুবার এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা মনে করছেন, পাখিদের জন্য এ ধরনের উদ্যোগ ক্যাম্পাসের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অক্টোবর ১৯, ২০২৪
নভেম্বর ৫, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।