এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া ও আটরশি পাক দরবার শরীফে এবারের পবিত্র ঈদুল আযহার প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার তথ্য অনুযায়ী, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী শনিবার (৭ জুন) বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
প্রতি বছরের মতো এবারও দেশজুড়ে ছড়িয়ে থাকা লাখো জাকেরান, আশেকান ও মুরীদ ঈদের প্রধান জামাতে অংশগ্রহণের উদ্দেশ্যে চন্দ্রপাড়া ও আটরশি দরবার শরীফে সমবেত হবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট দরবার কর্তৃপক্ষ।
পবিত্র ঈদের দিন সকাল ৮টায় চন্দ্রপাড়া দরবার শরীফে এবং সকাল ১০টায় আটরশি দরবার শরীফে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
জামাতে অংশগ্রহণকারী ভক্তরা ফরজ ও সুন্নত ইবাদতের পাশাপাশি নফল নামাজ আদায়, পবিত্র ফাতেহা শরীফ পাঠ এবং মাজার জিয়ারতের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও মুক্তির জন্য বিশেষ মোনাজাতে শরিক হবেন।
প্রতি ঈদেই ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে স্বতঃস্ফূর্তভাবে দরবার শরীফে উপস্থিত হন ভক্তরা। সেই ধারাবাহিকতায় এবারের ঈদ জামাতকে কেন্দ্র করে প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন দরবার কর্তৃপক্ষ।
চন্দ্রপাড়া পাক দরবার শরীফের মুখপাত্র মোঃ মাহাবুব হোসেন ও আটরশি দরবার শরীফের মুখপাত্র কে. এম. মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মার্চ ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
পাবনা | ২৩ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৩ জুন, ২০২৬
বরিশাল | ২৩ জুন, ২০২৬
নওগাঁ | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।