এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার পর্যটনকেন্দ্র এলাকায় মেঘনা নদীর জোয়ারের পানিতে ভেসে এলো এক অজ্ঞাত যুবকের মরদেহ। বুধবার (৪ জুন) দুপুরে মরদেহটি উদ্ধার করে নলচিরা নৌ-পুলিশ।
স্থানীয়দের ভাষ্যমতে, সকালে জোয়ারের পানির সাথে ভেসে আসা মরদেহটি গোলগাছের সঙ্গে আটকে পড়ে। দুপুর পৌনে ১২টার দিকে পানি নামলে স্থানীয়রা মরদেহটি দেখতে পান এবং পুলিশে খবর দেন।
প্রত্যক্ষদর্শী আক্তার মেম্বার জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। আনুমানিক বয়স ৪০-৪২ বছর। তার গায়ে ছিল কালো রঙের একটি টি-শার্ট, তবে পরনে কোনো প্যান্ট ছিল না। শরীর ফুলে গেছে এবং পচে যাওয়ায় চেহারা চেনা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েকদিন আগের।
বিষয়টি নিশ্চিত করে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ ফয়সাল বলেন, স্থানীয়দের খবরে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে যুবকের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। মরদেহ কোথা থেকে ভেসে এসেছে, সেটিও নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, পরিচয় উন্মোচন না হওয়া পর্যন্ত তারা আতঙ্কে রয়েছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।