এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জসিম উদ্দিনের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রোববার (১ সেপ্টম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পূর্বমাইজচরা গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানায়, রোবার দুপুরের দিকে আন্ডারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনকে তার নিজ বাড়িতে স্থানীয় ছাত্র-জনতা অবরুদ্ধ করে তল্লাশি চালায়। ওই সময় তার বাড়িতে ২টি বিদেশি পিস্তল, একটি দেশী পিস্তল ও প্রায় ২০-২৫টি দেশীয় অস্ত্র দা, রামদা, কুড়াল, চাপাতি উদ্ধার করে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অস্ত্র উদ্ধার পূর্বক তাকে গ্রেপ্তার করে।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পরে এ বিষয়ে আরো বিস্তারিত জানানো হবে।
জানু ১৭, ২০২৬
ফেব্রু ৩, ২০২৬
নভেম্বর ২৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বিনোদন | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।