এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নাজিরপুর উপজেলার একমাত্র পুরনো শিক্ষা প্রতিষ্ঠান শহীদ জিয়া কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
সোমবার (৫ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী কলেজের গেটসংলগ্ন সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের এডহক কমিটির সভাপতি রেজাউল করিম লিটন এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আল মামুন।
বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুজিবুর রহমান বালী, সহকারী অধ্যাপক আবু সুফিয়ান, কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনায় বক্তারা অভিযোগ করেন, কলেজটি জাতীয়করণের সকল শর্ত পূরণ করলেও শুধুমাত্র ‘শহীদ জিয়া’ নাম থাকার কারণে এটি বারবার বৈষম্যের শিকার হচ্ছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান বালী বলেন, “জাতীয়করণের সকল মানদণ্ড আমাদের কলেজ পূরণ করলেও কেবলমাত্র নামের কারণে বারবার উপেক্ষিত হচ্ছি। আমরা চাই ৫ আগস্ট-পরবর্তী বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অংশ হিসেবে আমাদের কলেজও জাতীয়করণ হোক।”
এডহক কমিটির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, “নাজিরপুর উপজেলার মধ্যে এটি সবচেয়ে পুরোনো কলেজ। অথচ পাশের একটি নবপ্রতিষ্ঠিত কলেজ অল্প সময়েই জাতীয়করণ হয়েছে। এটি সুস্পষ্ট বৈষম্য।”
এ সময় বক্তারা অবিলম্বে নাজিরপুর শহীদ জিয়া কলেজ জাতীয়করণের দাবি জানান।
মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, কলেজ পরিচালনা পরিষদ এবং স্থানীয় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
সেপ্টেম্বর ২৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৫ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ২৫ জুলাই, ২০২৬
ভারত | ২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ২৫ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।