এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনা কেপিএম গেট সংলগ্ন এলাকায় আদিবাসী সম্প্রদায়ের তৈরি হস্তশিল্প পণ্যের প্রদর্শনী ও বিক্রয়ের জন্য ফ্রেন্ডশিপ হস্তশিল্প বিক্রয় কেন্দ্র শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল ও কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের উদ্যোগে এ কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের ম্যানেজার বিজয় মারমা।
প্রধান অতিথি মোহাম্মদ হোসেন বলেন, "যুব উন্নয়ন অধিদপ্তর গ্রামীণ হস্তশিল্পের উন্নয়নে কাজ করছে, বিশেষ করে নারীদের জন্য স্বল্প সুদে ঋণ বিতরণের মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। আজকের উদ্বোধনের মাধ্যমে কাপ্তাইয়ে নারীদের কর্মসংস্থান আরও এক ধাপ এগিয়ে গেল।"
কাপ্তাইকে দেশের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "এই অঞ্চলের আদিবাসীদের তৈরি হস্তশিল্পের দেশব্যাপী চাহিদা রয়েছে। পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে এখানকার হস্তশিল্পও জনপ্রিয়তা পাচ্ছে।"
খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং বলেন, "আমরা নারীদের কর্মসংস্থানে সহায়তা করতে নানা উন্নয়নমূলক কাজ করছি। এই বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এখানকার উদ্যোক্তা নারীরা তাদের তৈরি হস্তশিল্প পণ্য বিক্রির সুযোগ পাবেন, যা তাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে।"
কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের ম্যানেজার বলেন, "কাপ্তাইয়ে পর্যটকদের সংখ্যা আরও বাড়ানো এবং এখানকার হস্তশিল্পকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে সহযোগিতা চালিয়ে যাব।"
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী সমিতির নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই উদ্যোগ কাপ্তাইয়ের নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও আদিবাসী হস্তশিল্পকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
ডিসেম্বর ৪, ২০২৪
ডিসেম্বর ২৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
পাবনা | ৯ আগস্ট, ২০২৬
জাতীয় | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।