এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলার আশুলিয়ায় বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন পূর্ব ডেন্ডাবর এলাকার পল্লীবিদ্যুৎ সংলগ্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় গঠিত ডিবি (উত্তর) এর একটি চৌকস টিম।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আবুল কালাম (৫৬)। তার পিতার নাম মৃত হাফিজ উদ্দিন সরকার ও মাতার নাম মৃত বসিরন। তিনি মূলত নওগাঁ জেলার পত্নীতলা থানার মধইল গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে গাজীপুরের কোনাবাড়ী কাঁচাবাজার এলাকায় বসবাস করছিলেন।
আটকের সময় তার হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জুলাই ৩, ২০২৫
মার্চ ১৭, ২০২৫
এপ্রিল ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।