এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী।
দিবসটি উপলক্ষে শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে (হাসপাতাল রোড) আয়োজিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্পাদক কামরুল ইসলাম দাউদ।
বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হেমায়েত হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা কাইয়্যুম সিকদার, আরব আলী ও মো. সালাউদ্দিন মোল্যা প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২২ জুন, ২০২৬
কুমিল্লা | ২২ জুন, ২০২৬
জাতীয় | ২২ জুন, ২০২৬
বলিউড | ২২ জুন, ২০২৬
ফুটবল | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।