এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধাকে আহ্বায়ক এবং এইচ. মোসাদ্দেক হোসেন মন্টুকে সদস্য সচিব করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সন্তান শাহ মোহাম্মদ বখতিয়ার, বীর মুক্তিযোদ্ধা আলমগীর মিয়া, মোসাদ্দেক হোসেন মন্টু, শাহজাহান সরদার, এসকে সেকেন্দার, আইউব আলী মৃধা এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মিঠু মীর প্রমুখ।
পরবর্তীতে সেকেন্দার আলী মৃধাকে আহ্বায়ক ও মোসাদ্দেক হোসেন মন্টুকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক কমিটি অনুমোদনের জন্য বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মতুর্জা রহমান মানিকের কাছে জমা দেওয়া হয়। তিনি জানান, কমিটি অনুমোদনের জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় কমান্ডে পাঠানো হয়েছে।
মার্চ ১২, ২০২৬
এপ্রিল ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।