এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জমি বিক্রির টাকা আত্মসাতের উদ্দেশ্যে অন্তঃসত্ত্বা ছোট বোনকে নির্মমভাবে হত্যার ঘটনায় নারীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শুক্রবার (১৩ জুন) দুপুর পৌনে ১টার দিকে র্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, এর আগে বুধবার (১১ জুন) দুপুর পৌনে ২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার কুকরাইল মোড় এলাকা থেকে এজাহারভুক্ত দুই আসামি মাকছুদা আক্তার মালা (৩২) ও জাহানারা বেগম (৫৫) কে গ্রেপ্তার করা হয়। তারা সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের পূর্ব চরমজিদ গ্রামের বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত হালিমা খাতুন ছিলেন এজাহারনামীয় ১ নম্বর আসামি মো. হোসেনের (৪৯) ছোট বোন। পৈত্রিক বাড়ির অংশ ক্রয় করে লিখিত স্ট্যাম্পের মাধ্যমে ধাপে ধাপে টাকা পরিশোধ করেন হালিমা। গত ৫ মে বিকেলে স্ট্যাম্পটি ফেরত নিতে বড় ভাই হোসেনের ভাড়া বাসায় গেলে হোসেন, মালা ও জাহানারা মিলে পূর্বপরিকল্পিতভাবে হালিমার ওপর হামলা চালায়। তারা হালিমার হাত-পা চেপে ধরে মাথা, চোখ ও মুখে ইট দিয়ে আঘাত করে।
তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ মে রাত ১০টার দিকে ৬ মাসের অন্তঃসত্ত্বা হালিমা গর্ভের শিশুসহ মারা যান।
র্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু আরও জানান, ঘটনার পর ভিকটিমের পরিবার সুবর্ণচর থানায় হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।