এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহীর পবা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও ফলদ চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, “সরকার কৃষির উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। প্রান্তিক কৃষকদের সহায়তা করাই এই প্রণোদনার মূল উদ্দেশ্য।”
এবারের কর্মসূচিতে উপজেলার ১,৬০০ জন কৃষককে ৫ কেজি করে রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। পাশাপাশি মরিচ ও শাকসবজির চাষে আগ্রহী কয়েকশ’ কৃষককে বীজ, সারসহ প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়। পরিবেশ রক্ষায় কৃষকদের মাঝে আম, নারিকেল ও তালের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এম. এ. মান্নান বলেন, “পবার কৃষকদের হাতে সময়মতো মানসম্মত বীজ ও সার পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। এবারের প্রণোদনায় ধান, পেঁয়াজের পাশাপাশি ফলদ ও বনজ চারা যুক্ত করা হয়েছে, যা পরিবেশ সংরক্ষণ ও পুষ্টি চাহিদা পূরণে ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুব্রত কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা শিক্ষা অফিসার জোবায়দা রওশন জাহান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ মোল্লাহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপকারভোগী কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এপ্রিল ১৪, ২০২৫
ফেব্রু ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।