এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরের হাট কলেজ মাঠে সিয়াম (২২) নামে কলেজ পড়ুয়া যুবকের বজ্রপাতে মৃত্যু।
মঙ্গলবার পৌনে ৬টার দিকে, উপজেলা ময়েনপুর ইউনিয়নের শুকুরের হাট স্কুল এন্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। সিয়াম প্রতিদিনের ন্যায় সহপাঠীদের সাথে বিকাল বেলা ফুটবল খেলা প্র্যাকটিস করে, শুকুরের হাট স্কুল এন্ড কলেজ মাঠে। সিয়াম শুকুরের হাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোকছরদুল আলমের মেজো ছেলে।
সিয়ামের সহপাঠিরা জানায় যখন আকাশ মেঘলা ও বৃষ্টি পড়ে, তখন আমরা সবাই খেলা বাদ দিয়ে বসে থাকি। কিছুক্ষণ বসে থাকার পর যখন বৃষ্টি একটু থামে, তখন সিয়াম আমাদের কাছে থেকে উঠে বল নিয়ে আনুমানিক ১০/১৫ হাত এগোতেই বজ্রপাতের বিকট শব্দ হয় ঠিক তখনই মাঠের মধ্যে পড়ে যায় সিয়াম। এ ঘটার পর পরের সিয়ামের সহপাঠিরা সবাই এগিয়ে আসে,এবং প্রাথমিক চিকিৎসার জন্য, স্হানীয় শুকুরের হাট বাজারে অভিজ্ঞ চিকিৎসক হেলাল এর কাছে নিয়ে যায়, চিকিৎসক হেলাল অবস্হার বেগতিক দেখে সাথে সাথে রংপুর মেডিকেল নিয়ে যাওয়ার জন্য বলে। সেখানে গিয়ে কর্তব্যরত ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করে। এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান ঘটনাস্থলে এস আই ডালিম কুমার সহ পুলিশ ফোর্সপাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জুন ২, ২০২৪
জানু ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।