এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় নবাগত স্কাউট,গার্লইন গাইডদের দীক্ষা ও প্রেসিডেন্ট'স এ্যাওয়ার্ড অর্জনকারী স্কাউট,গার্লইন স্কাউট এবং সংশ্লিষ্ট ইউনিট লিডার এর উপলক্ষে দীক্ষা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার ব্রাহ্মনকান্দা আব্দুল শরীফ একাডেমী স্কাউট গ্রুপের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল কবিরের সভাপতিত্বে স্কাউট লিডার এলটি ও স্কাউট লিডার এম,এম শাহিদুর রহমান বাবুর সার্বিক পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেন,একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস। সহকারী প্রধান শিক্ষক মোঃ ফিরোজ কবির মিয়ার সার্বিক তত্তাবধানে এতে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গার কন্ঠের সম্পাদক মজিবর মুন্সি,সাংবাদিক রমজান শিকদার, শাহাদাত হোসেন, ইউপি বিএনপি নেতা মুঞ্জুর আহমেদ কুদ্দুস,ছেন্টু হাজি,জাকারিয়া মুন্সি,ছাত্রদল নেতা মোঃ আশরাফ ইসলাম প্রমুখ।
সমাপনী বক্তব্যে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত-এ খুদা বলেন, লেখাপড়ার পাশাপাশি স্কাউটের সা দেশ, জাতি গঠনে এবং সর্বোপরি একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা স্কাউটিংয়ের মাধ্যমে জাতি গঠনে ভূমিকা রাখবে।
নভেম্বর ১৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।