এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দিতে সড়ক দূর্ঘটনায় নিহত-১। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। সোমবার বেলা ১ টার দিকে ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি গাড়ি ( ঢাকা মেট্রো ব ১৫-৮৩-৫৯) মধুখালী উপজেলার মাঝকান্দি নামক স্থানে আসলে শ্রাবণী কনষ্ট্রাকশন লিমিটেড এর (ঢাকা মেট্রো শ ১১- ৩৯-২৫) গাড়ির সাথে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়। এ সময় বাসের হেল্পার ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত হয় ৭ জন। নিহত ব্যাক্তির নাম মো: মিলন (২৫)। তিনি ফরিদপুর পৌরসভার টেপাখোলার বাসিন্দা।
এ সময় আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক সমীর নন্দী জানান, বেলা আনুমানিক একটার দিকে সড়ক দূঘটনা ঘটে। এ সময় বাসের হেল্পার ঘটনাস্থলেই নিহত হয়। শ্রাবনী কনষ্ট্রাকশনের ড্রাইভার মো ইসমাইল (৪৫) গুরুতর আহত হয়, তাকেও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে ইসমাইলের বাড়ি সদর উপজেলার গোল ডাঙ্গিরচর। এ সংবাদ লেখা পর্যন্ত অন্যান্যদের পরিচয় এখনো পাওয়া সম্ভব হয়নি।
জুন ৪, ২০২৪
সেপ্টেম্বর ২৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।