এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনজুরুল ইসলামের (৫৬) ওপর অতর্কিত হামলা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে ফুসে উঠেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০ টায় শহরের সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে মানববন্ধন করেন কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা। তাঁরা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
জানা যায়, অধ্যক্ষ মনজুরুল ইসলাম তার শহরের বাসভবন থেকে ইশার নামাজ পড়তে বের হন। এসময় কলেজটির সামনের রাস্তা পৌঁছালে একটি মোটরসাইকেল থেকে নেমে লোহার রড দিয়ে অতর্কিতভাবে তাঁর মাথায় আঘাত করে দুর্বৃত্তরা । সে মাটিতে লুটিয়ে পড়লে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অধ্যক্ষকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন । তবে, কে বা কারা এ হামলা চালিয়েছে তা বলতে পারেননি কেউ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে। এ ব্যাপারে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।