এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ায় বন্যার পানির কারনে পাঁচ দিন বন্ধের পর আখাউড়া আন্তজার্তিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) দুপুর থেকে যাত্রী পারাপারের কার্যক্রম শুরু হয়। এতে স্বস্তি প্রকাশ করেছেন ভারত ও বাংলাদেশে চলাচলের অপেক্ষায় থাকা যাত্রীরা। গেল ২১ আগস্ট ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে তলিয়ে যায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট। এর পর থেকে বন্ধ হয়ে যায় ইমিগ্রেশনের সকল কার্যক্রম। এতে ভারতে আটকা পড়ে আছে অনেক বাংলাদেশী পর্যটক। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে যেতে ইচ্ছুক যাত্রীরাও যেতে পারেননি।
আটকে পড়া যাত্রীরা জানান, বন্যার কারনে আখাউড়া ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় দু,দেশের যাত্রীদের দুভোর্গে পড়তে হয়। পরে পাঁচদিন পর সচল হওয়াই যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে যাত্রীদে দাবি, আন্তজার্তিক চেকপোস্ট হিসেবে আখাউড়া ইমিগ্রেশনের আরো উন্নয়ন প্রয়োজন।
আখাউড়া ইমিগ্রেশনের ইনচার্জ খায়রুল আলম জানান, ২১ তারিখ বন্যা শুরুর পর অফিসে পানি ঢুকে নেটওয়ার্ক অচল হয়ে পড়ায় ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ঢাকার পুলিশের বিশেষ শাখা থেকে টিম এসে কারিগরি ত্রুটি মেরামত করে সচল করার পর ইমিগ্রেশন কার্যক্রম শুরু হয়। পরে দুপুর থেকে ইমিগ্রেশন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।
সেপ্টেম্বর ১১, ২০২৪
ফেব্রু ২৫, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।