এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত ঝালমুড়ি বিক্রেতা জসিম উদ্দিনের পরিবারের জন্য ঈদ উপহার প্রদান করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামে নিহত জসিম উদ্দিনের স্ত্রী শাহানা বেগমের হাতে ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা তুলে দেন ফাউন্ডেশনের সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার।
২০২৪ সালের ২ আগস্ট ঢাকার বনশ্রী এলাকায় আন্দোলন চলাকালে বিজিবি ও পুলিশের গুলিতে নিহত হন ঝালমুড়ি বিক্রেতা জসিম উদ্দিন। স্থানীয় একটি হাসপাতালে তার মরদেহ শনাক্ত করেন তার চাচা কালা মিয়া। সেদিন রাতেই ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
ঈদ উপহার পেয়ে নিহত জসিম উদ্দিনের স্ত্রী শাহানা বেগম বলেন, "আমার স্বামী ঢাকায় ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাতেন। তার মৃত্যুর পর আমাদের পরিবারের উপার্জনক্ষম কেউ নেই। পাঁচ সন্তান নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছি। আমরা সরকারের কাছে আর্থিক সহায়তার পাশাপাশি স্বামী হত্যার বিচার চাই।"
জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার বলেন, "ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে শহীদ হন জসিম উদ্দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি, এসব পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে ভবিষ্যতে আর্থিক সহায়তা প্রদান করা হবে। দেশকে স্বৈরাচারমুক্ত করতে শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।"
জিয়াউর রহমান ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির উদ্যোগে আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নিহত ৮ জনের পরিবারের কাছেও উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
ডিসেম্বর ৩১, ২০২৪
নভেম্বর ১৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজধানী | ৯ আগস্ট, ২০২৬
মাগুরা | ৯ আগস্ট, ২০২৬
মুন্সীগঞ্জ | ৯ আগস্ট, ২০২৬
ঢালিউড | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।