এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটি জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক ও কাপ্তাই উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. আইয়ুব আলী (৫৮) এবং বিএনপির সদস্য মো. আজাদ (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁদের মৃত্যুতে বিএনপির অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বৃহস্পতিবার (১২ জুন) ভোর ৬টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মো. আইয়ুব আলী। একই দিন সকাল সাড়ে ৯টায় মৃত্যুবরণ করেন মো. আজাদ। মৃত্যুর খবর পেয়ে দুপুরে কাপ্তাইয়ে ছুটে আসেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু।
এক শোকবার্তায় দীপু বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী মো. আইয়ুব আলী ও মো. আজাদ বিএনপিকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে নিরলসভাবে কাজ করেছেন। তাঁরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছেন। তাঁদের মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও দেশপ্রেমিক কর্মীকে হারালাম। মহান আল্লাহ যেন তাঁদের মাগফিরাত দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দেন।”
নেতা দীপুর সঙ্গে জানাজা ও দাফন প্রক্রিয়ায় অংশ নেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি বাবুল আলী ও রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক আলীর বাবর ও মো. দিলদার হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম কবির, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ফারুক খান, প্রবাসী কল্যাণ সম্পাদক মোরসেদ কামাল, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী নেতা মো. বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মো. ইব্রাহীম, সেচ্ছাসেবক দলের সম্পাদক মো. রফিক, যুব দলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু এবং যুগ্ম আহ্বায়ক সুমন মারমা।
এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী জানাজায় অংশ নেন।
বাদ আসর কাপ্তাই বিএফআইডিসি জামে মসজিদ প্রাঙ্গণে দুই নেতার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁদের লাশ দাফন করা হয় লকগেইট কবরস্থানে।
ডিসেম্বর ৯, ২০২৪
ফেব্রু ৮, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
বিনোদন | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৯ আগস্ট, ২০২৬
ফুটবল | ৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।