এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজারে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে শুক্রবার (৩০ মে) দুপুরে মাইকিং করে বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাজার কমিটি।
জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে থানার সংলগ্ন ইনামুলের চায়ের দোকানের সামনে বাজারের প্যাথলজি ব্যবসায়ী মো. ইমরান হোসেন লস্কর (৪৫) দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হন। মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত ইমরান লস্কর জানান, “সকাল দশটার দিকে এক ব্যবসায়ীকে মারধর করলে আমি প্রতিবাদ করি এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। এর কিছুক্ষণ পর, আমি থানার সামনে চায়ের দোকানে গেলে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হামলা চালায় এবং আমাকে পিটিয়ে মাথায় আঘাত করে।”
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বাজার কমিটির পক্ষ থেকে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। বাজারের প্রধান নির্বাচন কমিশনার খোশবুর রহমান খোকন বলেন, “বাজারে এক ব্যবসায়ীর ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত দুঃখজনক। হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত বাজারের সব দোকান বন্ধ থাকবে।”
পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সুজন বিশ্বাস বলেন, “ঘটনার বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, “বাজার পরিচালনার বিষয়টি প্রথমে বাজার কমিটি দেখবে। তবে তারা ব্যর্থ হলে বিষয়টি আমাকে অবহিত করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় বাজার জুড়ে ব্যবসায়ীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
রাঙ্গামাটি | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।