এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজে একতলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলার ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়নের বড় শিমলা গ্রামে অবস্থিত কলেজটি ২০০২ সালে তৎকালীন বিএনপি সরকারের আমলে প্রতিষ্ঠিত হয়। সে সময় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মো. আলমগীর কবির এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই বছরের ২৪ অক্টোবর রাজশাহী শিক্ষা বোর্ড কলেজটিকে পাঠদানের অনুমতি দেয়। প্রতিষ্ঠার পর থেকে নিয়মিত পাঠদান ও পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে এবং শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল অর্জন করে আসছে।
২০১৫ সালের ১৫ ডিসেম্বর আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের সহযোগিতায় কলেজটি একাডেমিক স্বীকৃতি পায়। এবার সরকারের অর্থায়নে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে কলেজ ভবনের ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা শিক্ষা প্রকৌশলী মো. সুজাউদ্দীন সরদার, বড় শিমলা মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বারী ও ঠিকাদার মো. সামসুল আলম।
উপজেলা শিক্ষা প্রকৌশলী সুজাউদ্দীন সরদার বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সরকার সর্বদা কাজ করে যাচ্ছে। বড় শিমলা মহিলা কলেজের ছাদ ঢালাই সম্পন্ন হওয়ায় এখানকার শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।”
অধ্যক্ষ মো. আব্দুল বারী বলেন, “এ কলেজটি এলাকার নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন ভবনের ছাদ ঢালাই হওয়ায় শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ-সুবিধা সৃষ্টি হলো। আমরা সরকারের এ উদ্যোগের প্রশংসা করছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক মো. আব্দুল মজিদ, মো. মনসুর রহমান, মো. আব্দুল খালেক, মো. লোকমান, মো. উজ্জল হোসেন, মো. আব্দুল মতিন, মো. নজরুল ইসলাম, প্রদর্শক মো. আবু সামাদ, সহকারী শিক্ষক মো. ওমর ফারুক, অফিস সহকারী মো. শহিদুল ইসলাম ও মো. আতিকুল ইসলাম, এমএলএসএস মো. জলিল, মো. আব্দুস সামাদ, মো. শেরেকুল ইসলাম, মো. মকবুল হোসেন ও মোছা. সেলিম বিবি প্রমুখ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।