এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জয়পুরহাটের আক্কেলপুরে ঘরে তোলার জন্য কেটে স্তূপ করা কৃষকের দুই বিঘা জমির ধান পুড়িয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে উপজেলার কাঁনচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক সিদ্দিক একই গ্রামের বাসিন্দা।
কৃষক সিদ্দিক জানান,আমি গরিব মানুষ বর্গা জমি নিয়ে চাষাবাদ করি। গ্রামের শেষ প্রান্তে একটি জমিতে ধান কেটে স্তূপ করে রেখেছিলাম। গতকাল শুক্রবার মধ্যরাতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার দিলে বিষয়টি আমি জানতে পারি। এরপর সেখানে গিয়ে দেখি দুই বিঘা পাঁচ কাঠা জমির ধান পুড়ে গেছে। স্থানীয় লোকজন পানি দিয়েও রক্ষা করতে পারেনি। এতে আমার প্রায় ৪০ মণের মতো ধান নষ্ট হয়েছে।’
স্থানীয় বাসিন্দা উজ্জ্বল হোসেন বলেন,গভীর রাতে কে বা কারা কৃষক সিদ্দিকের দুই বিঘা পাঁচ কাটা জমির ধানের স্তূপে আগুন ধরিয়ে দিয়ে নষ্ট করেছে। আমরা পানি দিয়েও তা রক্ষা করতে পারিনি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমাকে কেউ জানাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
অক্টোবর ২০, ২০২৪
নভেম্বর ৯, ২০২৪
নভেম্বর ১৩, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।