এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
বুধবার সন্ধ্যায় নগরকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বিশ্বরোড (জয়বাংলা মোড়) এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জয়বাংলা মোড় থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলে নেতাকর্মীরা অগ্নিসংযোগ ও হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদ, সদস্য সচিব নাজমুল হোসেন রাজু, বিএনপি নেতা সাইফুর রহমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরান মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, গত মঙ্গলবার রাতে গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এস এম জিলানীর বাড়িঘর পুড়িয়ে ছাই করে দেয়।
প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার বলেন, “আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা, আগুন-সন্ত্রাস ও সহিংসতা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” তিনি অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।