এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় জয়বাংলা বিশ্বরোড সংলগ্ন সরকারি হালটের (চলাচলের পথ) জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত লিয়াকত মোল্লা স্থানীয় আওয়ামী লীগ নেতা শওকত মোল্লার ভাই বলে জানা গেছে। সরকারি ওই সম্পত্তিতে বালু ও মাটি ভরাট করে দিনদুপুরে দ্রুতগতিতে চলছে পাকা স্থাপনা তৈরির কাজ।
স্থানীয় সূত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার কানফরদী গ্রামের মৃত আজিজ মোল্লার ছেলে লিয়াকত মোল্লা জয়বাংলা বিশ্বরোডের পাশে থাকা সরকারি হালটের জমিটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে দোকানঘর তুলছেন। এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ এই হালটটি দখল হয়ে গেলে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হবে এবং বর্ষা মৌসুমে এলাকায় স্থায়ী জলাবদ্ধতা ও পানি নিষ্কাশনে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। সরকারি সম্পদ এভাবে ব্যক্তিস্বার্থে দখলের ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সরকারি জমি দখলের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত লিয়াকত মোল্লা অকপটে বলেন, “সরকারি হালটের পাশেই আমার নিজস্ব জমি রয়েছে। তাই সাময়িকভাবে হালটের ওপর দোকানঘর তুলছি। সরকার যখন বাধা দেবে কিংবা ছেড়ে দিতে বলবে, তখন নিজে থেকেই ভেঙে নিয়ে যাব।”
এদিকে সরকারি জমি দখলমুক্ত করতে দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, কোনো প্রভাবশালী মহলের তোয়াক্কা না করে অবিলম্বে সরেজমিন তদন্তপূর্বক নির্মাণকাজ বন্ধ ও অবৈধ দখল উচ্ছেদ করা হোক।
এ বিষয়ে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান কঠোর বার্তা দিয়ে বলেন, “সরকারি হালট বা খাসজমি দখল করে কোনো প্রকার স্থাপনা নির্মাণের সুযোগ নেই। এটি সম্পূর্ণ বেআইনি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে হালটটি দখলমুক্ত করা হবে।”
প্রশাসনের এমন আশ্বাসের পর দ্রুততম সময়ে উচ্ছেদ অভিযান বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আগস্ট ২২, ২০২৫
অক্টোবর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।