এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর পর্যায়ক্রমে সালথা থানা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা অফিসার্স ক্লাব, সালথা প্রেসক্লাব, উপজেলা বিএনপি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি গানটি বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে উপস্থিত সবাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি প্রভাত ফেরি ও র্যালি বের হয়। র্যালিটি সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সালথা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শাহিন মাতুব্বর, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৫২ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ভাষা আন্দোলন দমনে ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্ররা মিছিল বের করলে পাকিস্তানি বাহিনী গুলি চালায়। এতে শহীদ হন রফিক, সালাম, বরকত, জব্বার, শফিকসহ আরও অনেকে। তাঁদের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতেই প্রতিবছর একুশে ফেব্রুয়ারি পালিত হয় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।
শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে এদিন ভরে ওঠে সালথার শহিদ মিনার প্রাঙ্গণ।
ডিসেম্বর ১৩, ২০২৫
মে ১৮, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
পরীক্ষা | ১৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৩ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।