এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
স্ত্রীর কথিত পরকীয়া সম্পর্কের জেরে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন ফরিদপুরের আলফাডাঙ্গার হোসেন মৃধা নামের এক ব্যক্তি। তবে বিচ্ছেদের চেয়েও এলাকায় বেশি আলোড়ন তুলেছে তাঁর পরবর্তী পদক্ষেপ। স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে তালাক দেওয়ার পর অভিনব কায়দায় এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। একই সঙ্গে এলাকাবাসীর মাঝে এক মণ মিষ্টি বিতরণ করে নিজেকে ‘পাপমুক্ত ও কলঙ্কমুক্ত’ ঘোষণা করেছেন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার ফলিয়া গ্রামে হোসেন মৃধার বাড়িতে এই ব্যতিক্রমী ঘটনা ঘটে। এমন কাণ্ডের খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে তা দেখতে উৎসুক জনতার উপচে পড়া ভিড় জমে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফলিয়া গ্রামের মনিহাল মৃধার ছেলে হোসেন মৃধা পেশায় একজন প্রথম শ্রেণির মেরিন মাস্টার। প্রায় ১৮ বছর আগে পারিবারিকভাবে একই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আশরাফিয়া পিংকীর সঙ্গে তাঁর বিয়ে হয়। দীর্ঘ দাম্পত্য জীবনে তাঁদের কোলজুড়ে আসে এক ছেলে ও দুই কন্যাসন্তান। কিন্তু সাম্প্রতিক সময়ে স্ত্রীর পরকীয়া সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে এলে সংসারে তীব্র অশান্তি শুরু হয়। বিভিন্ন সময় বিষয়টি নিয়ে পারিবারিক টানাপোড়েন ও সালিস হলেও কোনো সমাধান হয়নি। অবশেষে বাধ্য হয়েই বিচ্ছেদের কঠিন পথ বেছে নেন হোসেন মৃধা এবং স্ত্রীকে তালাক দেন।
তালাকের আনুষ্ঠানিকতা শেষে বুধবার দুপুরে হোসেন মৃধা এক মণ দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেন এবং গ্রামবাসীর মাঝে এক মণ মিষ্টি বিতরণ করেন।
এমন ব্যতিক্রমী আয়োজনের কারণ জানতে চাইলে হোসেন মৃধা বলেন, “১৮ বছরের দীর্ঘ সংসারে আমাদের তিনটি সন্তান রয়েছে। সন্তানদের মুখের দিকে তাকিয়ে এবং সংসারের সুখ-শান্তি বজায় রাখতে আমি দিনের পর দিন বহু নির্যাতন ও মানসিক কষ্ট সহ্য করেছি। কিন্তু স্ত্রীর পরকীয়ার কারণে আমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। নিজের মানসিক শান্তি এবং সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে শেষ পর্যন্ত এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আজ দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের মাধ্যমে আমি সেই বিষাদময় অধ্যায় মুছে ফেলে নিজেকে পাপ ও কলঙ্কমুক্ত ঘোষণা করলাম।”
দীর্ঘ ১৮ বছরের একটি দাম্পত্য সম্পর্কের এমন তিক্ত পরিণতি এবং দুধ দিয়ে গোসল ও মিষ্টি বিতরণের এই ঘটনা পুরো আলফাডাঙ্গা উপজেলাজুড়ে এখন ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক কৌতূহল ও নানা আলোচনার সৃষ্টি হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।