এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে সরকারি সেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার তাগিদের মধ্য দিয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় শেষ হয়। জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলার সার্বিক উন্নয়ন, দাপ্তরিক সমস্যা এবং প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) বাকাইদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাবিবুল্লাহ এহসান এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম।
এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ফরিদপুর মেডিকেল কলেজের পরিচালকসহ শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভার শুরুতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, অর্জন এবং বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন। জেলা প্রশাসক মাজহারুল ইসলাম প্রকল্প বাস্তবায়নের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সব উন্নয়ন প্রকল্প শেষ করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান জেলা প্রশাসক। কোথাও কোনো সন্দেহজনক কর্মকাণ্ড বা নাশকতার আশঙ্কা দেখা দিলে কালবিলম্ব না করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি আগামী ১৭ নভেম্বর এলপিআরজনিত কারণে সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল হালিমের বিদায়ের বিষয়টিও সভায় আলোচনায় উঠে আসে।
সভার সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে সব সরকারি কর্মকর্তাকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
ফেব্রু ১৬, ২০২৪
এপ্রিল ৮, ২০২৬
ডিসেম্বর ১০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৫ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।