রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি, বান্দরবানঃ
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ২:৩৪ পিএম
শেয়ার করুন:
রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়নের কচ্ছপতলী বাজারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি আধুনিক বাজার শেড ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নবনির্মিত এই বাজার শেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু জেরী।

নবনির্মিত এই আধুনিক বাজার শেড চালুর মধ্য দিয়ে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও ক্রেতাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিবর্গ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফারহান ফাইয়াজ, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ূন কবীর, হেডম্যান সাশৈপ্রু, ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে হাইনুমং মারমা, সাচিংথুই মারমা ও শ্যামল তঞ্চঙ্গ্যাসহ এলাকার সাধারণ ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।