এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকার পর এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গ-সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নাম লিখিয়েছেন সৈয়দা ফৌজিয়া হোসেন। বর্তমানে তিনি 'জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ'-এর কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করছেন। একসময়ের প্রভাবশালী আওয়ামী নেত্রীর এমন পরিবর্তন এবং বর্তমান পরিচয় নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, সৈয়দা ফৌজিয়া হোসেন অতীতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’ ঢাকা মহানগর কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন।
বিএনপির তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, বিগত দিনে আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী শীর্ষ নেতার সঙ্গে ফৌজিয়ার ঘনিষ্ঠ যাতায়াত ছিল এবং তিনি সেই সরকারের আমলের অন্যতম সুবিধাভোগী ছিলেন। শুধু তাই নয়, এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে আয়োজিত একটি মানববন্ধনে ফৌজিয়া সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং তাঁর ফাঁসি দাবি করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফৌজিয়ার আওয়ামী লীগের রাজনৈতিক সভার বিভিন্ন ছবি এবং মানববন্ধনে অংশ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে বিএনপির ভেতরে তোলপাড় শুরু হয়। দলটির ত্যাগী নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে জানান, আওয়ামী লীগের সুবিধাভোগী ও বিতর্কিত ব্যক্তিদের দলে অনুপ্রবেশের সুযোগ করে দেওয়া অত্যন্ত উদ্বেগের বিষয়। ফৌজিয়ার মতো ব্যক্তিদের যারা দলে স্থান করে দিয়েছেন, তাঁদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।