এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল কি না, তা দলটির আমিরকেই ভেবে দেখার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘জামায়াতের আমির সাহেব নিজ দলের গঠনতন্ত্র ভালো করে পড়ুন, তাহলেই বুঝতে পারবেন তারা গণতান্ত্রিক দল কি না।’
সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সম্প্রতি সিলেটে এক জনসভায় জামায়াত আমিরের ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বিএনপি’—এমন মন্তব্যের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান।
মির্জা ফখরুল বলেন, “বিএনপি একটি উদারপন্থী ও বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভালোবাসা ও ভোটে দুই-তৃতীয়াংশ আসন লাভ করে পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে বিএনপি। ফলে যারা বিএনপিকে ‘ফ্যাসিস্ট’ বলেন, তাদের হয় জ্ঞানের অভাব রয়েছে, না হয় তাদের দৃষ্টিভঙ্গি বা ‘মাইন্ড সেট’ সেভাবেই তৈরি হয়েছে।”
রাষ্ট্রপতি ও স্থানীয় সরকার নির্বাচন
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী মনোনয়ন দেবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা থাকবে। তা সম্ভব না হলে আগামী বছরের শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।” প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়ে তিনি জানান, এটি প্রধানত নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে বিষয়টি নিয়ে মন্ত্রণালয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
কৃষি খাতের উন্নয়ন
বর্তমান সরকারের ৪ মাস ৩০ দিনের সাফল্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রী কৃষিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে প্রান্তিক কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে। কৃষিকে লাভজনক করতে প্রক্রিয়াজাতকরণ, সঠিক বাজারজাতকরণ এবং কৃষিভিত্তিক শিল্পের প্রসারে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।”
অন্যান্য কার্যক্রম ও উপস্থিতি
দুই দিনের সফরের প্রথম দিনে সকালে সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুর পৌঁছান মন্ত্রী। বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমি উদ্বোধনের পর তিনি পল্লী মেলা ও বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন করেন। পরে তিনি সুফলভোগীদের মাঝে গাছের চারা, ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ এবং কিশোরীদের প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্যসচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তীসহ স্থানীয় প্রশাসন ও দলীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
ফেব্রু ১৩, ২০২৬
ফেব্রু ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।