এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই এক দিনমজুরের বসতবাড়ি উচ্ছেদের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ফরিদপুরের বিজ্ঞ আদালতের নির্দেশে কমিশন গঠন করে ওই দিন বিকেলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রব ফরাজী অভিযোগ করে বলেন, বিকেলে হঠাৎ প্রশাসনের লোকজন এবং মামলার বাদীপক্ষের লোকজন এসে আমাদের বসতঘর ভাঙতে শুরু করেন। আমরা কান্নাকাটি করে অনুরোধ করি অন্তত একদিন সময় দেওয়ার জন্য, যাতে ঘরের মালামাল ও আসবাবপত্র সরিয়ে নিতে পারি। কিন্তু তারা কোনো সময় দেননি।
তিনি আরও বলেন, যে জমিতে আমাদের বসতঘর ছিল, সেটি আমাদের ক্রয়কৃত সম্পত্তি। এর দলিলও আমরা দেখিয়েছি। আগে থেকে কোনো নোটিশ পেলে আমরা নিজেরাই ঘর সরিয়ে নিতে পারতাম। আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমরা আদালতের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
অন্যদিকে, মামলার বাদী ও ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী কালাম মওলানা বলেন, আমি দীর্ঘ ২০ বছর ধরে মামলা পরিচালনা করে আমার পক্ষে রায় পেয়েছি। আদালতের নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মকর্তারা এসে জায়গা দখলমুক্ত করে আমাকে বুঝিয়ে দিয়েছেন। এখানে আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নেই।
তবে নোটিশ গোপন রেখে একটি দিনমজুরের পরিবারকে উচ্ছেদ করা হয়েছে এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।
সেপ্টেম্বর ১৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।