এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
এবারের জাতীয় বাজেট গরিব-দুঃখী ও সাধারণ মানুষের কল্যাণে প্রণীত একটি গণমুখী বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু । তিনি দাবি করেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করেছেন, এই বাজেট প্রকৃত অর্থেই গণমানুষের বাজেট।
মঙ্গলবার (৩০ জুন ) দুপুর ১২টায় মুন্সীগঞ্জের দামলায় দুস্থ্য নারী ও মসজিদের অনুকূলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বরাদ্দকৃত চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়ক হবে। এছাড়া ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন বাধ্যবাধকতা বাতিল করায় সাধারণ জনগণ সহজে ব্যাংকিং সেবার আওতায় আসতে পারবে।
তিনি আরও বলেন, এককথায় বলা যায়, এই বাজেট গরিবদের বাজেট, গণমানুষের বাজেট।
চেক বিতরণ শেষে তিনি দামলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নভেম্বর ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।