এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর পক্ষে বাজেট উপস্থাপন করেন আলফাডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান।
ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১৪ কোটি ৫ লাখ ৯৭ হাজার ৮০৭ টাকা, আর মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৩ কোটি ৯৬ লাখ ৭৯ হাজার টাকা। এছাড়া রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ৪৩ লাখ ৫ হাজার টাকা এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার টাকা।
পৌর প্রকৌশলী জাকারিয়া আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সরওয়ার হোসেন।
বাজেট ঘোষণা শেষে সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান বলেন, জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গড়ে তোলার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। নাগরিকদের মৌলিক সেবা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন খাতে বাস্তবসম্মত বরাদ্দ রাখা হয়েছে। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নাগরিকদের আন্তরিক সহযোগিতা পেলে এ বাজেট সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান (হাসিব), উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক এস. এম. হাফিজুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বাজেটকে একটি উন্নয়নমুখী ও জনকল্যাণকেন্দ্রিক উদ্যোগ হিসেবে অভিহিত করেন এবং এর কার্যকর বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।
জুলাই ১৯, ২০২৫
জুলাই ১৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।