এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির সময় কাওসার (১৯) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। এ সময় চোর চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ।
শনিবার (২৭ জুন) ভোর আনুমানিক ৪:৩০ মিনিটের দিকে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের কোনাডহর এলাকায় এই চুরির ঘটনা ঘটে। আটককৃত মোঃ কাওসার ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চরখরিচা গ্রামের বাসিন্দা এবং আলিফলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে কোনাডহর এলাকায় আছির উদ্দিনের বাড়ির পাশে বিদ্যুতের খুঁটি থেকে ১০ কেবি ক্ষমতার একটি ট্রান্সফরমার নামিয়ে পিকআপে তোলার সময় স্থানীয়দের নজরে আসে। তারা দ্রুত এগিয়ে এলে চক্রের অন্য ৪-৫ জন সদস্য কৌশলে পালিয়ে গেলেও কাওসারকে ধরে ফেলেন উপস্থিত লোকজন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় পল্লিবিদ্যুৎ সমিতির এজিএম মোঃ দুলাল হোসেন বাদী হয়ে পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে চুরির কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে। পলাতক অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সেপ্টেম্বর ২২, ২০২৫
জানু ২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।