এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে দেশে পুনরায় কোনো ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েমের চেষ্টা করা হলে জনগণ রাজপথে নেমে তা কঠোরভাবে প্রতিহত করবে।
আজ রোববার (২৮ জুন) দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ক্যাম্প চত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে আমরা সবাই ঐক্যবদ্ধ। তাঁকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে এবং ফাঁসি কার্যকর করা হবে। আওয়ামী লীগের প্রশ্নে কোনো ধরনের আপস বা নয়-ছয় সহ্য করা হবে না। যারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধেও আমাদের আন্দোলন ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।"
সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, "ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত দিয়ে পুশইনের মতো ঘটনা ঘটাচ্ছে। মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি সাজিয়ে এ দেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হচ্ছে।"
এ বিষয়ে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "কোনোভাবেই যেন অবৈধ অনুপ্রবেশ ঘটতে না পারে, সে জন্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সমন্বয় করে স্থানীয় জনগণকে সীমান্ত পাহারায় সক্রিয় ভূমিকা রাখতে হবে।"
পথসভায় এনসিপির অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের মধ্যে বক্তব্য দেন প্রীতম দাস, আফজাল হোসেন, আব্দুল মালিক সাচ্চু এবং আমির হামজা। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
ডিসেম্বর ২৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।