এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় ও সতর্কবার্তামূলক পোস্ট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। আজ শনিবার (২৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি নিজেকে ‘প্রথম বলির পাঁঠা’ হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। একই সঙ্গে একে একে আরও অনেকে লক্ষ্যবস্তু হতে পারেন বলে সতর্ক করে সবাইকে ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে সর্বোচ্চ ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
ফেসবুক পোস্টের শুরুতে মাহফুজ আলম লিখেছেন, “আমি প্রথম বলির পাঁঠা বা টার্গেট হতে পারি, কিন্তু শেষ নই। একে একে আপনাদের সবাইকে টার্গেট করা হবে। বৈধদের জায়গা দখল করবে ক্রীড়নকরা। এর পরিণতি আপনারা সামাল দিতে পারবেন না।”
দেশবাসীকে সতর্ক করে তিনি আরও লেখেন, “শত্রুর সেবা করে কেউ বলির পাঁঠা হবেন না। বলির পাঁঠাদের শেষ পর্যন্ত উৎসর্গই করা হয়। সব ধরনের ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে চলুন এবং সর্বোচ্চ ঐক্যের লক্ষ্যে কাজ করুন।”
পোস্টের শেষ অংশে তিনি জার্মান-আমেরিকান প্রযুক্তি উদ্যোক্তা পিটার থিয়েলের একটি বিখ্যাত উক্তি উদ্ধৃত করেন। উক্তিটি হলো— *“সম্ভবত প্রতিটি আধুনিক রাজাই এমন এক বলির পাঁঠা, যে কেবল নিজের মৃত্যুদণ্ড কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে পেরেছে।”* এর পাশাপাশি তিনি পাঠকদের ফরাসি দার্শনিক রেনে জিরারের বই পড়ারও পরামর্শ দেন।
তবে দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ এই পোস্টে মাহফুজ আলম সুনির্দিষ্ট কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা বিশেষ কোনো ঘটনার কথা উল্লেখ করেননি। ঠিক কোন প্রেক্ষাপট বা আশঙ্কা থেকে তিনি এমন মন্তব্য করেছেন, সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি।
নভেম্বর ২০, ২০২৫
জুলাই ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।