এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় সাবেক এক ইউপি সদস্য এবং ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
শুক্রবার (২৬ জুন) রাত ১২টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালীকাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ট্রাকের হেলপার সিয়াম (৩০) ও সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান (৬৫)। সিয়াম ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং খলিলুর রহমান কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজনগর গ্রামের মনজুরুল ইসলামের ছেলে।
নিহত খলিলুর রহমানের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় মুরাদনগরের রামচন্দ্রপুর থেকে ধনিয়া ও সরিষাবোঝাই একটি খোলা ট্রাকে করে চট্টগ্রামের খাতুনগঞ্জের উদ্দেশ্যে রওনা হন খলিলুর রহমান, ফুলমিয়া ও মুসলিম উদ্দিন। পথিমধ্যে রাত ১২টার দিকে ট্রাকটি চৌদ্দগ্রামের বাতিসা কালীকাপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার সিয়াম নিহত হন। এ সময় চালকসহ ট্রাকে থাকা অপর চারজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় খলিলুর রহমান মেম্বার মারা যান।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে মরদেহগুলো হাইওয়ে থানায় রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফেব্রু ২৪, ২০২৫
সেপ্টেম্বর ৮, ২০২৫
জুন ১১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১২ আগস্ট, ২০২৬
জাতীয় | ১২ আগস্ট, ২০২৬
অন্য খেলা | ১২ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।