এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সম্ভাব্য যেকোনো অপতৎপরতা প্রতিরোধে ফরিদপুরের সালথা উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল ও ছাত্রদল।
সোমবার (২২ জুন) বিকেলে সালথা উপজেলার প্রাণকেন্দ্র লাভ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। আগামীকাল মঙ্গলবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, বিশৃঙ্খলা বা উসকানিমূলক তৎপরতা রোধে সতর্ক অবস্থান গ্রহণের অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয় বলে আয়োজকরা জানান।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ এনায়েত হোসেন, মিরান হুসাইন, হায়দার আলী ও রাসেল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল মাতুব্বর, উপজেলা ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ, সাব্বির আহমেদ রাকিব, সোহেল মাতুব্বর, মুরাদ খান, সালথা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শামসুল হক সবুজ, সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টে যারা অতীতে ভূমিকা রেখেছে, তাদের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে যুবসমাজকে সজাগ থাকতে হবে। তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এ সময় নেতারা আরও বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি পালন করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
আগস্ট ১২, ২০২৪
জানু ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।