এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে নারী যাত্রীকে ধইঞ্চা ক্ষেতে নিয়ে ধর্ষণচেষ্টার আসামীসহ বিভিন্ন মামলার ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ধর্ষনের চেষ্টার আসামী আরিফ হোসেন(২৮)কে ষোলঘর এলাকা থেকে এবং রাত সাড়ে ১২ টার দিকে একই এলাকা থেকে চোরচক্রের সদস্য রফিক(৩৫)কে এবং রাত দেড়টার দিকে একই এলাকার হতে সন্দেহভাজন ৩জন মোট ৫ জনকে গ্রেফতার করে সোমবার সকালে পুলিশ প্রহবায় বিজ্ঞ আদালতে প্রেরণ করে শ্রীনগর থানা পুলিশ।
ধর্ষনের চেষ্টার আসামী আরিফ হোসেন দেউলভোগ এলাকার করিম মিয়ার ছেলে।
চোরচকক্রের সদস্য রফিক ষোলঘর এলাকার নাজির মিযার ছেলে এবং সন্দেহজনক হিমেল শেখ আলমপুর এলাকার নজরুল শেখে, শিহাব হোসেন একই এলাকার মফসের মৃধার ছেলে এবং মেহেদী হাসান নবাবগঞ্জের নোয়ার্দা এলাকার অহিদুর রহমানের ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, বাদীর মেয়ে ভিকটিম (১৭) রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে সিরাজদিখানের নিমতলা অটোস্ট্যান্ড থেকে আসামী আরিফের অটোরিক্সা যোগে শ্রীনগর উপজেলার ষোলঘর পাকিড়াপাড়া বটতলা পৌছালে আসামী অটোরিক্সাটি থামিয়ে আসামী আরিফ ভিকটিমকে নামতে বলে এবং আশপাশে কেউ নেই দেখে এই সুযোগে ভিকটিমের মুখ চেপে ধরে মাওয়া হতে ঢাকাগামী সার্ভিস সংলগ্ন ধইঞ্চা ক্ষেতের ভিতর নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে আরিফ। এসময় ভিকটিম আসামীকে ধাক্কা দিয়ে দৌড়ে রাস্তার উপর চলে আসে এবং ডাকচিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে ভিকটিমকে উদ্ধার করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিমকে হেফাজতে নেয় এবং অভিযান চালিয়ে আসামিকে আটক করে।
রাত সাড়ে ১২ টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য রফিক এবং রাত দেড়টার দিকে ঐ এলাকায় থেকে সন্দেহ ভাজন হিমেল শেখ, মেহেদী হাসান ও শিহাব হোসেনদেরকে গ্রেফতার করা হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞা বলেন, আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রেকর্ডের পর তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।