এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিক পরিবেশে ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২ জুন) বেলা ১১টায় কলেজের নির্ধারিত কক্ষে শিক্ষার্থীরা আসন গ্রহণ করেন। এর মধ্যে ১০৫ নম্বর কক্ষে ছাত্ররা এবং ১০৩ নম্বর কক্ষে ছাত্রীবৃন্দের বসার ব্যবস্থা করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক। বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আফসার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. ইসমাইল হোসেন এবং হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ ফখরুল ইসলাম আনোয়ারী। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্র প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হাসান সরদার। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন দর্শন বিভাগের প্রভাষক বেলায়েত হোসেন ইমরোজ।
আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী এই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বিদায়ী পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আসন্ন এইচএসসি পরীক্ষায় আশানুরূপ সাফল্যের প্রার্থনার পাশাপাশি দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের প্রতি শুভকামনা ও আন্তরিক ভালোবাসার মধ্য দিয়ে এই বিদায় ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।