এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদর বাজারের হাসপাতাল মসজিদ সড়কে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ইটের সলিং (এইচবিবি) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্যা আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির নির্মাণকাজের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই অবকাঠামো গড়ে তুলতে সরকার ও জনপ্রতিনিধিরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের দৈনন্দিন চলাচল সহজ ও নিরাপদ করতে এ ধরনের উন্নয়ন প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উন্নয়নের এ ধারা অব্যাহত রেখে এলাকার সার্বিক অগ্রগতিতে আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।
এ সময় উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসাইন, উপজেলা সেক্রেটারি এম এম হাফিজুর রহমান, পৌর সেক্রেটারি মিকাইল হোসাইন কুবাদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা উন্নয়ন প্রকল্পটির উদ্বোধনকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নের প্রয়োজন ছিল। প্রকল্পের কাজ সম্পন্ন হলে হাসপাতালগামী রোগী, মুসল্লি, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচলের যে দুর্ভোগ সৃষ্টি হয়, তা অনেকাংশে লাঘব হবে।
সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। হাসপাতাল মসজিদ সড়কের এই উন্নয়নকাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় জনগণ সরাসরি এর সুফল ভোগ করবেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
কুষ্টিয়া | ৩০ জুলাই, ২০২৬
বরিশাল | ৩০ জুলাই, ২০২৬
রাজবাড়ী | ৩০ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জ | ৩০ জুলাই, ২০২৬
জাতীয় | ৩০ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।