এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম আবির্ভাব তিথি পালিত হচ্ছে। এ উপলক্ষে চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরস্থ শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম মন্দিরের উদ্যোগে বুধবার সকালে নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।
আজ সকাল সাড়ে ৭টায় আশ্রম প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ‘মঙ্গলময় ঊষা র্যালি’ বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আশ্রম মন্দিরে এসে শেষ হয়। ফরিদপুর ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক ভক্ত, অনুরাগী ও ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বী এ র্যালিতে অংশ নেন। এ সময় মন্দির কমিটির সভাপতি ননীগোপাল বিশ্বাস, সাধারণ সম্পাদক অশোক কুমার বিশ্বাসসহ কমিটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মহাতীর্থের এই পুণ্যতিথি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর বিশেষ পূজা-অর্চনা, রাজভোগ, বাল্যভোগ ও সীতাভোগ নিবেদন। এছাড়া ভক্তদের অংশগ্রহণে সমবেত প্রার্থনা, হরিনাম সংকীর্তন ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আয়োজকেরা জানান, শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর অহিংস নীতি, মানবকল্যাণের বাণী ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের উৎসবের আয়োজন করা হয়। এই আবির্ভাব তিথিকে কেন্দ্র করে আশ্রম প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এক উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
ডিসেম্বর ২৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।