এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চল রুটের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। টিকিট প্রত্যাশীদের বিপুল চাপে প্রথম ৩০ মিনিটেই রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে প্রায় ৬০ লাখ ‘হিট’ বা ক্লিক জমা পড়ে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। তথ্য অনুযায়ী, ২৩ মে’র যাত্রার জন্য ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে মোট আসন সংখ্যা ৩১ হাজার ২৪০টি, আর সারাদেশে এই সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ১৯৬টি।
দুপুর ১২টা নাগাদ দেখা যায়, ঢাকা থেকে রাজশাহী, পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর ও খুলনা রুটের সব কটি ট্রেনের টিকিট নিমিষেই শেষ হয়ে গেছে। আজ দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি। উল্লেখ্য, রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী—১৪ মে বিক্রি হবে ২৪ মে’র টিকিট, ১৫ মে ২৫ মে’র এবং ১৬ ও ১৭ মে যথাক্রমে ২৬ ও ২৭ মে’র টিকিট পাওয়া যাবে। তবে অগ্রিম যাত্রার এই টিকিট কোনোভাবেই ফেরত বা রিফান্ড করা যাবে না।
জুন ৮, ২০২৬
মে ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
বরিশাল | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।