এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা। গত সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুরে নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি আবাসিক ভবনে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে শফিকুল ইসলাম (৪০) এবং আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. নাহিদুল ইসলাম (২০)। বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় দুই বাংলাদেশির নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। এই হামলায় একজন সিরীয় নাগরিকও নিহত হয়েছেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে শফিকুল ও নাহিদুল তাদের নিজ আবাসস্থলে অবস্থান করছিলেন। হঠাৎ ইসরায়েলি বিমান হামলায় ভবনটি বিধ্বস্ত হয় এবং তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। বর্তমানে তাদের মরদেহ লেবাননের নাবিহ বেররী সরকারি হাসপাতালে রাখা হয়েছে।
পরিবারের সচ্ছলতা ফেরাতে এবং সুন্দর ভবিষ্যতের আশায় শফিকুল ইসলাম সুদূর প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। তার অকাল মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সন্তান হারিয়ে শফিকুলের বৃদ্ধ বাবা-মা বারবার মূর্ছা যাচ্ছেন। একইভাবে তরুণ নাহিদুল ইসলামকে হারিয়ে তার পরিবারও এখন দিশেহারা।
ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক বাবলু মাস্টার শোকপ্রকাশ করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রিয়জনদের হারিয়ে নিহতদের পরিবার ও প্রতিবেশীদের মাঝে এখন কেবলই শোকের ছায়া।
আগস্ট ২৭, ২০২৬
সেপ্টেম্বর ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজনীতি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।