এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি অসহায় পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে ঢেউটিন প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো: হারুনুর রশিদ। ঝড়ে গাছ উপড়ে বসতবাড়ি বিধ্বস্ত হওয়া পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা জানান তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের কাপ্তাই উপজেলা শাখা'র সভাপতি মোহাম্মদ হানিফ, কাপ্তাই উপজেলা শিক্ষক সমিতির সেক্রেটারি মাওলানা আমির হোসাইন,তালিমুল কোরান নুরানি মাদ্রাসা পরিচালক মাওলানা আবদুল কুদ্দুস, শ্রমিক কল্যাণ ইউনিট সভাপতি শিহাব উদ্দিন, বাঁশ কেন্দ্র ইউনিটের সভাপতি আমির হোসেন সোহেল ও আহমদুল হক প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আমীর মো: হারুনুর রশিদ বলেন,"জামায়াতে ইসলামী একটি গণমানুষের সংগঠন। আমরা অতীতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকব। প্রাকৃতিক এই বিপর্যয়ে আল্লাহ তায়ালা সবাইকে হেফাজত করুন।"
ঝড়ে ঘর হারিয়ে দিশেহারা পরিবারটি নতুন ঢেউটিন উপহার পেয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়রা জামায়াতে ইসলামীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
নভেম্বর ১১, ২০২৫
জুন ৯, ২০২৬
অক্টোবর ৩১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।