এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ছয়টি তাজা গাঁজা গাছসহ সাইফুল ইসলাম (৩৬) নামে এক মাদকচাষীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর দক্ষিণপাড়া এলাকা থেকে আসামী সাইফুল ইসলামের পুকুরপাড় হতে এই গাজাঁগাছ জব্দ করা হয়।
ধৃত মাদকচাষী সাইফুল ইসলাম উপজেলার ফৈনপুর দক্ষিণপাড়া এলাকার কাঞ্চন পাঠানের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, এসআই রিপন আহমেদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে আসামী সাইফুল ইসলাম গ্রেফতার করে। পরে আসামীর পুকুরপাড় হতে তার চাষাবাদ করা ৬,০০০/-টাকা মুল্যের ০৬ টি তাজা গাঁজা গাছ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত বলেন,ধৃত আসামিকে মাদক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফেব্রু ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।